advertisement
advertisement

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত এই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়

advertisement

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত ফাঁকা গাড়িতে গুলি করার ঘটনায় একজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। ওই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে তাঁকে গুলি করে পালিয়ে গেছে। তবে তাঁকে এখনও শনাক্ত করা যায়নি।আজ শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। এ সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না।

চালকও গাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।ডিসি ইবনে মিজান প্রথম আলোকে বলেন, গাড়িতে কেউ ছিল না। আসিফ আকবর তখন বিশাল সেন্টারের তৃতীয় তলায় স্টুডিওতে ছিলেন। চালকের পেছনের আসন লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা পাওয়া গেছে। গুলিতে গাড়ির কাঁচ ভেঙে গেছে। ঘটনার একটি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে।

তবে সেখানে হামলাকারীর চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর