advertisement
advertisement

১২ সেকেন্ডে ব্যাগ ছিনিয়ে পালালেন ছিনতাইকারীরা, পেছনে ছুটলেন বৃদ্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
১২ সেকেন্ডে ব্যাগ ছিনিয়ে পালালেন ছিনতাইকারীরা, পেছনে ছুটলেন বৃদ্ধ

গলির ভেতরে এক বৃদ্ধের ব্যাগ ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা

advertisement

গলায় ব্যাগ ঝুলিয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক বৃদ্ধ। সামনে থেকে এগিয়ে আসেন দুই ব্যক্তি। তাঁদের পেছনেই একটি অটোরিকশা। হঠাৎ বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যাগটি টেনে নেন তাঁরা। এরপর অটোরিকশায় উঠে পালিয়ে যান। ব্যাগ হারিয়ে তাঁদের পেছনে ছুটলেন বৃদ্ধ। পুরো ঘটনাটি ঘটে মাত্র ১২ সেকেন্ডে।চট্টগ্রাম নগরের বিবিরহাট কাঁচাবাজারের ১ নম্বর গলিতে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছিনতাইয়ের দৃশ্যটি আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।একজন ছুরি ধরে আছেন, আরেকজন কাটছেন রিকশাযাত্রীর পকেট, ভিডিও ভাইরালসিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বৃদ্ধের দিকে হেঁটে আসতে থাকেন দুই ছিনতাইকারী। কাছাকাছি এসেই তাঁরা বৃদ্ধের গলায় ঝোলানো ব্যাগ ধরে টান দেন। ব্যাগটি ছিনিয়ে নিয়েই পেছনে থাকা অটোরিকশায় উঠে পড়েন।

বৃদ্ধ তাঁদের পেছনে ছুটলেও ব্যাগটি নিয়ে পালিয়ে যান তাঁরা।আজ বেলা দেড়টা পর্যন্ত বৃদ্ধের পরিচয় জানতে পারেনি পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর