বাংলাদেশ দলের একাংশ
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া দুই ফুটবলার রোনান সুলিভান ও মাহি খান।ফিরেছেন দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। গত ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে তাঁরা ছিলেন না।
চোটের কারণে আসিয়ান কাপে খেলতে না পারা ফরোয়ার্ড ফয়সাল আহমেদও আছেন সাফের প্রাথমিক দলে।তবে আসিয়ান কাপের চূড়ান্ত দলে থাকলেও সাফের প্রাথমিক দলে জায়গা হয়নি শাকিল আহাদ, মঞ্জুরুর রহমান ও শাহরিয়ার ইমনের। ২৮ সদস্যের দলের বাইরে অনুশীলনের জন্য রাখা হয়েছে দুই গোলকিপার মোহাম্মদ আসিফ ও ইসহাক আকন্দকে।সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ছয় দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা।
‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।