advertisement
advertisement

চুয়াডাঙ্গায় তেল নিয়ে পালানোর সময় ৫ কিলোমিটার ধাওয়া করে দুই মোটরসাইকেলচালক আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় তেল নিয়ে পালানোর সময় ৫ কিলোমিটার ধাওয়া করে দুই মোটরসাইকেলচালক আটক

চুয়াডাঙ্গার দুটি পেট্রলপাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালানোর অভিযোগে আটক দুজন

advertisement

চুয়াডাঙ্গার দুটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় দুই মোটরসাইকেলচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পাম্পের কর্মচারীরা। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার চুয়াডাঙ্গা ফিলিং স্টেশন ও হাইওয়ে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সেলিম রেজা ও শান্ত রহমান।

জেলা জ্বালানি তেল পরিবেশক ও পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের মালিক তসলিম আরিফ জানান, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে ১ হাজার ৭৫০ টাকার তেল নেন ওই দুজন। এরপর মবিল নেওয়ার কথা বলে কর্মচারীকে কার্যালয়ে পাঠিয়ে তাঁরা পালিয়ে যান। পরে রাত সাড়ে ১০টার দিকে ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে গিয়েও একই কৌশলে আরও ১ হাজার ৭৫০ টাকার তেল নিয়ে ঝিনাইদহের দিকে পালানোর চেষ্টা করেন।

আগের পাম্প থেকে বিষয়টি আগেই জানিয়ে সতর্ক করায় হাইওয়ে ফিলিং স্টেশন থেকে পালানোর পরপরই তাঁদের পিছু নেওয়া হয়। পরে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁদের আটক করা সম্ভব হয়। এ ঘটনায় পাম্পমালিকদের পক্ষ থেকে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর