শহীদ কাদরী ও শামসুর রাহমানের ছবি অবলম্বনে
২০০৬-এর ২০ আগস্ট, শামসুর রাহমানের মৃত্যুর তিন দিন পর, নিউইয়র্ক প্রথম আলো বন্ধুসভা আয়োজন করেছিল কবি শামসুর রাহমান স্মরণসন্ধ্যা। সেই সন্ধ্যায় অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হয়েছিলেন শামসুর রাহমানের দীর্ঘদিনের বন্ধু, সহযাত্রী কবি শহীদ কাদরী। তিনি তাঁর কবিবন্ধু সম্পর্কে স্মৃতিচারণা করেন। শহীদ কাদরীর সেদিনের সেই স্মৃতিচারণার ভাষ্য ২০০৮ সালের ২৪ অক্টোবর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়।
‘আমাদের পকেটে তখন কবিতা থাকত’ শিরোনামে এ স্মৃতিচারণা এত দিন শুধু ছাপা কাগজে মুদ্রিত ছিল। আজ লেখাটি অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো। তাঁর বক্তব্য ধারণ করেছিলেন আদনান সৈয়দআমি সত্যি এখনো শামসুর রাহমানের প্রয়াণ মেনে নিতে পারছি না। বছর দুয়েক আগে (২০০৬) আমার সাথে শামসুর রাহমানের শেষ কথা হয় টেলিফোনে। তখন আমি অসুস্থ, শামসুর রাহমান নিজেও অসুস্থ ছিলেন।
তিনি তখন আমাকে বলেছিলেন, ‘আই সিনসিয়ারলি উইশ ইওর স্পিডি রিকভারি।’ তারপর আর শামসুর রাহমানের সাথে আমার কথা হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।