advertisement
advertisement

একবিংশ শতাব্দীর শেষ পিথাগোরিয়ান তারিখ আজ: অপেক্ষা আগামী শতকের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
একবিংশ শতাব্দীর শেষ পিথাগোরিয়ান তারিখ আজ: অপেক্ষা আগামী শতকের

advertisement

আমরা প্রতিদিন ক্যালেন্ডারের পাতা উল্টাই, তারিখ দেখি—কিন্তু কজনই–বা খেয়াল করি যে এই সাধারণ তারিখগুলোর ভেতরেও লুকিয়ে থাকতে পারে জাদুকরি সব গণিত? আজ ২৪ অক্টোবর, ২০২৬ (24/10/2026)—গণিতপ্রেমীদের জন্য একটি অত্যন্ত বিশেষ এবং রোমাঞ্চকর দিন। কারণ, আজকের তারিখটি গঠন করেছে একটি নিখুঁত ‘পিথাগোরিয়ান তারিখ’ (Pythagorean Date)।

পিথাগোরিয়ান তারিখ আসলে কী?আমরা যখন ইংরেজি বা মার্কিন ফরম্যাটে (মাস/দিন/বছর) কোনো তারিখ লিখি, তখন মাসের সংখ্যা (M), দিনের সংখ্যা (D) এবং বছরের শেষ দুই অঙ্ক (Y) যদি একটি নিখুঁত পিথাগোরিয়ান ত্রয়ী (Pythagorean Triple) গঠন করে, তবে সেই তারিখটিকে পিথাগোরিয়ান তারিখ বলা হয়।পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য অনুসারে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে:a² + b² = c²যখন কোনো তারিখের ক্ষেত্রে:(মাস)² + (দিন)² = (বছরের শেষ দুই অঙ্ক)²সত্য হয়, তখনই উদ্যাপিত হয় এই বিশেষ দিন।আজকের তারিখটি যদি আমরা মার্কিন ফরম্যাটে লিখি: ১০/২৪/২৬ (১০ম মাস, ২৪ তারিখ, ২৬ বছর)।এখন পিথাগোরাসের উপপাদ্যে এই সংখ্যাগুলো বসিয়ে দেখা যাক:● মাস (a): ১০● দিন (b): ২৪● বছর (c): ২৬হিসাবটি দাঁড়ায়:10² + 24² = 100 + 576 = 676এবং 26² = 676অর্থাৎ, 10² + 24² = 26² !যেহেতু সমীকরণটি সম্পূর্ণ নিখুঁতভাবে মিলে যাচ্ছে, তাই আজকের দিনটি একটি খাঁটি পিথাগোরিয়ান তারিখ!সাম্প্রতিক এবং ভবিষ্যতের কিছু পিথাগোরিয়ান তারিখক্যালেন্ডারের কাঠামোগত সীমাবদ্ধতা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর