একটি সংখ্যাকে তিনটি সংখ্যার যোগফল হিসেবে লেখা খুব কঠিন কিছু নয়। যেমন, ১০ সংখ্যাটিকে লেখা যায় ২ + ৩ + ৫ = ১০। চাইলে ১০০ সংখ্যাটিকে লেখা যায় ৩০ + ৩০ + ৪০ = ১০০। এমনকি ঋণাত্মক সংখ্যা ব্যবহার করেও যোগফল তৈরি করা যায়। যেমন, ১০ = ২০ + (−৫) + (−৫)।এবার একটু অন্যভাবে ভাবা যাক। তিনটি সংখ্যা যোগ করতে হবে ঠিকই, কিন্তু যেকোনো তিনটি সংখ্যা নিলে চলবে না।
প্রতিটি সংখ্যাকে আগে নিজের সঙ্গে তিনবার গুণ করে তারপর সেই তিনটি গুণফল যোগ করতে হবে। যোগফল হতে হবে আমাদের পছন্দের একটি সংখ্যা—১১৪। অর্থাৎ, এমন তিনটি সংখ্যা খুঁজে বের করতে হবে, যে সংখ্যাগুলোর কিউব বা ঘন করে যোগ করলে ১১৪ সংখ্যাটি পাওয়া যাবে। গণিতের এই সমস্যার নাম ‘সাম অব থ্রি কিউবস’। বাংলায় আমরা এই সমস্যার নাম দিই ‘তিনটি ঘনসংখ্যার যোগফল’।
গাণিতিকভাবে সমস্যাটি লেখা যায় এভাবে: x3 + y3 + z3 = 114এই প্রশ্নটা অনেক সহজ মনে হচ্ছে না?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।