advertisement
advertisement

গান শুনতে শুনতে খেলে খাবারের স্বাদ বাড়ে! বিজ্ঞানীরা কী বলছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
গান শুনতে শুনতে খেলে খাবারের স্বাদ বাড়ে! বিজ্ঞানীরা কী বলছেন

রেস্তোরাঁয় খাবার খাওয়া

advertisement

খাওয়ার সময় পাশে পছন্দের গান বাজলে কি খাবার বেশি সুস্বাদু হয়ে ওঠে? অনেকে খেতে খেতে গান শোনেন। কেউ খাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডে সংগীত বা মিউজিক বেজে চলেছে; তাতে কি খাবারের স্বাদ বেড়ে যায়? যুগ যুগ ধরে মানুষের মনে এ কৌতূহল থাকলেও এর পক্ষে কোনো বৈজ্ঞানিক যুক্তি বা প্রমাণ মানুষের হাতে ছিল না।

তবে এখন আছে!কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ও আরহাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সংগীতের সঙ্গে স্বাদের সম্পর্কের জৈবিক ও বৈজ্ঞানিক প্রমাণ পেয়েছেন। গত জুনে তাঁদের গবেষণার ফলাফল বিখ্যাত বিজ্ঞান জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে।এতে গবেষকেরা বলছেন, স্বাদ কেবল খাবারের নিজস্ব কোনো গুণ বা বৈশিষ্ট্য নয়। স্বাদ এমন একটি অনুভূতি যা মস্তিষ্কের মাধ্যমে তৈরি হয়।

এ নতুন জ্ঞান রেস্তোরাঁ, ক্যানটিন, হাসপাতালসহ নানা জায়গায় খাওয়ার মান ও অভিজ্ঞতাকে উন্নত করার কাজে ব্যবহার করা যেতে পারে।গবেষণায় ৪৮ জন সুস্থ প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারী অংশ নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর