advertisement
advertisement

আমি ও সুখী কাঠবিড়ালি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
আমি ও সুখী কাঠবিড়ালি

গাছের ডালে কাঠবিড়ালি। কৃষি গবেষণাকেন্দ্র, খাগড়াছড়ি, ২২ এপ্রিল

advertisement

রোজই আমার জানালার পাশে পেঁপেগাছে একটি কাঠবিড়ালি আসে। তাকে পেঁপে না খেয়ে পেঁপেগাছের পাতা খেতে দেখে খুব অবাক হই আমি। কাঠবিড়ালি যে পেঁপেগাছের পাতাও খায়, তা তো আমার জানা ছিল না! প্রায় প্রতিদিন একই সময়ে আসত সে। আমি তো তাকে রোজ দেখতামই, একদিন সেও আমাকে দেখে ফেলল। কেন জানি আমাকে দেখে ভড়কে গেল। দিল ভোঁ দৌড়! আমিও চিন্তায় পড়ে গেলাম, কাল যদি আর না আসে!

আসলে তার প্রতি কেমন যেন একটা অদ্ভুত মায়া জন্মে গিয়েছিল আমার।কিন্তু আমাকে অবাক করে দিয়ে পরদিনও এল সে। জানালায় উঁকি দিয়ে আমাকেও বোধ হয় দেখার চেষ্টা করল। আমিও জানালার আড়াল থেকে দেখছিলাম তাকে। আজ আমি বেরিয়ে আসার পরও আমাকে দেখে পালাল না সে। দেখতে দেখতে আমাদের বেশ ভাব হয়ে গেল। আমি ওর সঙ্গে কথাও বলি। কেউ কিন্তু জানে না!একবার না, আমি ওকে কিআ পড়ে শোনাই।

ও এত মজা পেয়ে যায় যে এখন একটা কিআ পড়া শেষ না হতেই আবার নতুন কিআ আসার অপেক্ষায় থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর