advertisement
advertisement

এক ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি: রাজ্জাকের পথেই হাঁটছেন তাঁর ছেলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ
এক ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি: রাজ্জাকের পথেই হাঁটছেন তাঁর ছেলে

আবদুল রাজ্জাকের ছেলে আলী রাজ্জাক

advertisement

বাবার মতোই অলরাউন্ডার। বাবা আবদুল রাজ্জাকের মতো ব্যাট–বলে সমানতালে পারফর্ম এখনো করতে পারেননি। তবে আলী রাজ্জাক ব্যাট হাতে এরই মধ্যেই নিজের জাত চিনিয়েছেন।পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে একই ম্যাচে ৬৪ ও ১১১ রানের ইনিংস খেলে আলোচনায় এসেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার রাজ্জাকের ছেলে আলী রাজ্জাক।প্রেসিডেন্টস ট্রফিতে ২২ বছর বয়সী আলী খেলছেন ঘানির হয়ে।

শেষ রাউন্ডে তাঁর দলের ম্যাচ ছিল অয়েল অ্যান্ড গ্যাসের বিপক্ষে। সেঞ্চুরিটিও এসেছে চাপের মুহূর্তে।দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল আলীর দল ঘানি। সাতে ব্যাট করতে নেমে সেখান থেকে আরেক অলরাউন্ডার হুসাইন তালাতের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৯ রান যোগ করেন আলী। তালাত করেন ১০৮ রান। এরপর হাশিবুল্লাহ খানের সঙ্গে সপ্তম উইকেটে আরও ১২০ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত ১৫১ বলে আটটি চার ও ছয়টি ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন আলী।

ম্যাচটি শেষ হয় দুই দলের ড্র মেনে নেওয়ার মধ্যে দিয়ে।টেস্টে ইনিংস ব্যবধানে হার: অস্ট্রেলিয়া কোথায়, বাংলাদেশ কোথায়এটি প্রথম শ্রেণির ক্রিকেটে আলীর তৃতীয় সেঞ্চুরি, চলতি মৌসুমে দ্বিতীয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর