advertisement
advertisement

‘আমি মিস ক্যালকাটা ১৯৭৬...’ কত পরিচয় অপর্ণার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
‘আমি মিস ক্যালকাটা ১৯৭৬...’ কত পরিচয় অপর্ণার

ছয় দশকের বেশি সময়ের চলচ্চিত্রজীবনে পেয়েছেন জনপ্রিয়তা, সম্মাননা, কখনো বিতর্কও

advertisement

আজ রোববার সকালে ইউটিউবে গানটা আবার চালিয়ে দেখছিলাম। সাদা–কালো পর্দা। চেনা সুর—‘আমি মিস ক্যালকাটা ১৯৭৬’। চোখে বড় সানগ্লাস, পরনে আধুনিক পোশাক, আত্মবিশ্বাসী ভঙ্গি আর মুখভরা হাসি। পর্দার সেই তরুণী অপর্ণা সেন। পাঁচ দশকের বেশি সময় পেরিয়েছে, অথচ ‘মিস ক্যালকাটা’ পরিচয়টি আজও তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে। অনেকে হয়তো জানি, কোনো সুন্দরী প্রতিযোগিতা থেকে নয়, বাংলা সিনেমার একটি গান থেকেই এই পরিচিতি।

তবে অপর্ণার জীবন শুধু জনপ্রিয় নায়িকার গল্প নয়। সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয়ে আসা, প্রতিষ্ঠিত ক্যারিয়ারের মধ্যেই পরিচালনায় নামা, প্রথম সিনেমার জন্য প্রযোজক খুঁজে না পাওয়া, তারপর জাতীয় পুরস্কার জয়-তাঁর জীবনে বাঁক কম নেই। নিজের সিনেমায় যেমন নারীর স্বাধীনতা, সম্পর্কের জটিলতা আর সামাজিক নানা প্রশ্ন তুলে ধরেছেন, তেমনি ব্যক্তিজীবনের সিদ্ধান্ত নিয়েও থেকেছেন আলোচনায়। অভিনয়, পরিচালনা থেকে সাংবাদিকতা ও সম্পাদনা—কত পরিচয় তাঁর!

আজ রোববার, ২৫ অক্টোবর, অপর্ণা সেনের ৮১তম জন্মদিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর