advertisement
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ এমবিএ ভর্তিতে আবেদন শুরু, আবেদন সিজিপিএ ২.৫০-এ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ এমবিএ ভর্তিতে আবেদন শুরু, আবেদন সিজিপিএ ২.৫০-এ

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ পরিচালিত এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের দশম ব্যাচে (জানুয়ারি ২০২৭ ইনটেক) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। করপোরেট পেশাজীবী ও ইন্ডাস্ট্রির আধুনিক চাহিদা মেটাতে এই প্রোগ্রামটিকে মোট ৪৮ ক্রেডিটে পুনর্বিন্যাস ও আধুনিকায়ন করা হয়েছে।

এ–সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আবেদনকারী প্রার্থীরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম, ইন্টারন্যাশনাল বিজনেস এবং স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপের মতো বিশেষায়িত ক্ষেত্রগুলোয় উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকেআবেদনের যোগ্যতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে আবেদনকারীর সর্বনিম্ন সিজিপিএ ২.৫০ (৪.০০–এর স্কেলে) অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর