advertisement
advertisement

পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি কেন

ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি।

advertisement

ক্রিকেট মাঠে পাকিস্তানের চিরচেনা রং সবুজ। সেই সবুজের বদলে এবার গোলাপি! লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, হঠাৎ এই রংবদল কেন?এর পেছনে অবশ্য ক্রিকেটীয় কোনো কারণ নেই। আছে এক মহৎ উদ্দেশ্য।

স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেই পাকিস্তানের ক্রিকেটারদের এই গোলাপি সাজ।পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচটি স্তন ক্যানসার সচেতনতার জন্য উৎসর্গ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অক্টোবর মাস বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই এই আয়োজন।

স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেই পাকিস্তানের ক্রিকেটারদের এই গোলাপি সাজ।শুধু পাকিস্তানের ক্রিকেটারদের জার্সিই নয়, আজ গাদ্দাফি স্টেডিয়ামও যেন গোলাপি রঙে সেজেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর