গতকাল এভারটনের বিপক্ষে আর্সেনালের ২–০ গোলের জয়ের ম্যাচেও হলুদ কার্ড দেখেছেন আরতেতা।
মাঠের পাশে দাঁড়িয়ে মিকেল আরতেতার ছটফটানি নতুন কিছু নয়। কখনো চিৎকার করে খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন, কখনো উত্তেজনায় ছুটে যাচ্ছেন টেকনিক্যাল এরিয়ার বাইরে। আর্সেনাল কোচের এমন দৃশ্যের সঙ্গে ফুটবলপ্রেমীরা ভালোই পরিচিত। কিন্তু সমস্যা হচ্ছে, আরতেতার এই অস্থিরতা মোটেও পছন্দ নয় রেফারিদের। তাই বারবার হলুদ কার্ড দেখতে হচ্ছে তাঁকে।গতকাল এভারটনের বিপক্ষে আর্সেনালের ২–০ গোলের জয়ের ম্যাচেও হলুদ কার্ড দেখেছেন আরতেতা।
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটি তাঁর দ্বিতীয় হলুদ কার্ড। আর একবার হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হবেন আর্সেনাল কোচ।সুযোগ কাজে লাগিয়ে সিটির পাশে আর্সেনালতবে আরতেতা মনে করেন, রেফারিরা তাঁর প্রতি একটু বেশিই কঠোর। অন্য কোচরা একই কাজ করেও পার পেয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পক্ষে প্রমাণও নাকি জমাচ্ছেন তিনি।
অন্য কোচদের টেকনিক্যাল এরিয়ার বাইরে যাওয়ার ছবি ও ভিডিওর বিশাল সংগ্রহ গড়ে তুলেছেন এই স্প্যানিশ কোচ!এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরতেতা বলেছেন, ‘প্রিমিয়ার লিগে এমন কোচও আছেন, যিনি ১০ মিনিটে ৩৬ বার টেকনিক্যাল এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার রেকর্ড গড়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।