সফটওয়্যার টেস্টিং হতে পারে আগামী দিনের রপ্তানির সম্ভাব্য খাত
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আমাদের স্বপ্ন অনেক দিনের। তৈরি পোশাকের পর তথ্যপ্রযুক্তি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় খাত হবে—এমন প্রত্যাশা থেকে একসময় ৫০০ কোটি মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রাও সামনে আনা হয়েছিল। কিন্তু বাস্তবতা এখনো সেই স্বপ্ন থেকে অনেক দূরে। ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সেবা রপ্তানি হয়েছে প্রায় ৭২ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার।
এর প্রায় ৮৭ শতাংশ এসেছে কম্পিউটার সেবা থেকে, যার মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আউটসোর্সিং ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা অন্তর্ভুক্ত; অর্থাৎ ৫০০ কোটি ডলারের লক্ষ্যের তুলনায় সরকারি হিসাবে অর্জন ছিল প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ। রপ্তানির প্রকৃত পরিমাণ নিয়ে অবশ্য ভিন্নমত আছে। ফ্রিল্যান্সিং ও কিছু বিদেশমুখী আয়ের পুরোটা সরকারি হিসাবে ধরা পড়ে না বলেও অনেকে মনে করেন।
তারপরও লক্ষ্য ও বাস্তবতার ব্যবধান যে বড়, তা অস্বীকার করার সুযোগ নেই।এই ব্যবধান শুধু একটি ব্যর্থতার গল্প হিসেবে দেখলে আমরা গুরুত্বপূর্ণ একটি সুযোগ হারাব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।