বিক্ষোভ চলাকালে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল সরিয়ে দিচ্ছেন এক বিক্ষোভকারী। ফ্রান্সের প্যারিসে, ২৪ অক্টোবর ২০২৬
ফ্রান্স থেকে ইতালি, স্পেন থেকে সার্বিয়া, পর্তুগাল থেকে গ্রিস—বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। উত্তাল হয়ে উঠেছে রাজপথ। বিক্ষোভের কেন্দ্রে মূলত তরুণেরা। আরও নির্দিষ্ট করে বললে, জেনারেশন জেড বা জেন–জিরা। তাঁদের ক্ষোভে ইউরোপের অনেক দেশ এখন অগ্নিগর্ভ। কোথাও অতিরিক্ত খরচে নিম্ন মানের শিক্ষা নিয়ে ক্ষুব্ধ তরুণেরা। কোথাও–বা আবাসনসংকট ও বাড়তি আবাসন ব্যয় নিয়ে ক্ষোভ এই জেন–জিদের রাজপথে নামিয়ে এনেছে।
কেউ কেউ শিক্ষা খাতে বাড়তি সরকারি বরাদ্দের দাবিতে সোচ্চার। কেউবা জীবনযাত্রার বাড়তি খরচ নিয়ে হতাশ ও বিক্ষুব্ধ। জেন–জিদের এসব হতাশা, ক্ষোভ ও প্রতিবাদ চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইউরোপের বিভিন্ন দেশের সরকারকে। সেই সঙ্গে এটাও স্পষ্ট হয়েছে, বিভিন্ন প্রজন্মের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছে, তার বড় অংশই এখন জেন–জিরা। ফ্রান্সে যে কারণে তুমুল বিক্ষোভ হচ্ছে; স্পেন, গ্রিস, সার্বিয়া কিংবা পর্তুগালে বিক্ষোভের কারণটা আলাদা।
স্পেনে বিক্ষোভের শুরু ছোট্ট একটি ঘটনা নিয়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।