রাঙামাটির বাঘাইহাট এলাকা
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। আজ রোববারও সকাল থেকে সাজেক সড়কে যান চলাচল করেনি। পর্যটক না থাকায় সুনসান সাজেকের জনপ্রিয় রুইলুই পর্যটন কেন্দ্রে। পর্যটনকেন্দ্রের বাইরে সাজেকের বিভিন্ন এলাকায় পরিস্থিতি এখনো থমথমে। অবরোধের সমর্থনে বিভিন্ন সড়কে পিকেটিং চলছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সংকট নিরসনের উদ্দেশ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা প্রথম আলোকে বলেন, সাজেকে এখন কোনো পর্যটক অবস্থান করছে না। তাই সব হোটেল-রিসোর্টের কর্মীরা অলস সময় কাটাচ্ছেন। রেস্তোরাঁগুলোতেও ক্রেতা নেই।অবরোধ কর্মসূচি চলছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে। এটি এই দুই সংগঠনের ডাকা তৃতীয় দফার অবরোধ।
তৃতীয় দফায় আজ চতুর্থ দিনে গড়িয়েছে অবরোধ কর্মসূচি।অবরোধের বিষয়ে জানতে চাইলে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা প্রথম আলোকে বলেন, ‘সাজেকের ১০ নম্বর, ১৪ কিলো ও হাজাছড়া এলাকায় পিকেটিং চলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।