advertisement
advertisement

সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হতে চায় জয়নাল আবেদীন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হতে চায় জয়নাল আবেদীন

দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়নাল আবেদীন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর একজন দায়িত্বশীল ও দেশপ্রেমিক অতন্দ্র প্রহরী হতে চায়।

advertisement

মায়ানমার সীমান্তবর্তী পিছিয়ে পড়া জনপদ দমদমিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদে শিক্ষার্থী জয়নাল আবেদীন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতা এবং নানান প্রতিকূলতা সত্ত্বেও তার চোখেমুখে রয়েছে এক বিশাল স্বপ্ন বড় হয়ে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর একজন দায়িত্বশীল ও দেশপ্রেমিক অতন্দ্র প্রহরী হওয়া।

দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির এই ছাত্র প্রতিদিন নিয়মিত স্কুলে আসে, গভীর মনযোগে পড়াশোনা করে এবং স্কুলের ফাঁকে পারিবারিক কাজেও সাধ্যমতো সহযোগিতা করে। পড়াশোনার পাশাপাশি গান ও খেলাধুলার প্রতি রয়েছে তার দারুণ ঝোঁক।

তবে তার জীবনের স্বপ্ন হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা।জয়নালের এই স্বপ্নের পেছনের অনুপ্রেরণা সম্পর্কে সে জানায়, ছোটবেলা থেকেই সে নিজ এলাকায় বিজিবি সদস্যদের দিনরাত নির্ঘুম পাহারা দিয়ে দেশমাতৃকার সেবা করতে দেখছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর