হত্যা মামলার বিচারিক কাজ থেকে বাঁচতে রাজভর আদালতে অন্ত্যেষ্টিক্রিয়ার এআই দিয়ে তৈরি ছবি দেন
সুপারইম্পোজ করা মুখ বসাতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর কাফনের কাপড়ের নিচে ছিল একটি ছাগলের ধড়। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক ব্যক্তি খুনের দায় থেকে বাঁচতে এভাবেই নিজের ভুয়া মৃত্যুর নাটক সাজিয়েছিলেন। এই নাটক সাজিয়ে তিনি প্রায় সফলও হয়ে গিয়েছিলেন। গতকাল রোববার রাজকুমার রাজভর নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগেই আদালতে নথিপত্র জমা দিয়ে দাবি করেছিলেন, বিচারে মুখোমুখি হওয়ার জন্য তিনি আর জীবিত থাকছেন না। ২০১৬ সালে যোগেশ সিং খুনের মামলায় রাজভরের বিচার চলছিল। এরপর তিনি মৌ মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে একটি মৃত্যুসনদ বের করে আদালতে জমা দেন।
এরপর প্রায় দেড় বছর ধরে তিনি নিজের মতো বসবাস করছিলেন।অবশেষে গতকাল রোববার সকাল ৯টার দিকে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং সার্ভিল্যান্স টিমের সহায়তায় কোতোয়ালি নগর পুলিশ রাজভরের নিজ এলাকা খাজা জাহানপুরের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।