advertisement
advertisement

নদীর ভেটকি আর সমুদ্রের কোরাল কি একই মাছ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
নদীর ভেটকি আর সমুদ্রের কোরাল কি একই মাছ

প্রাপ্তবয়স্ক হয়ে ডিম পাড়তে কোরাল মাছ আবার ফিরে যায় মোহনা বা সাগরের দিকে

advertisement

মংলার আড়তে মাছওয়ালা যখন দুই বালতি থেকে দুই দরে কোরাল বিক্রি করেন, ক্রেতারা খুব একটা প্রশ্ন তোলেন না। একটি হয়তো মেঘনার মোহনা থেকে আসা, আরেকটি সরাসরি সাগর থেকে। দুটোই কোরাল, তবু দুটির স্বাদ ও দাম আলাদা। অথচ মৎস্যবিজ্ঞানের খাতা খুললে দেখা যাবে, দুটোই আসলে একই প্রাণী—Lates calcarifer। বাংলায় যাকে ভেটকি বা কোরাল বলা হয়।

অস্ট্রেলিয়ায় তার নাম বারামুন্ডি, আর ইংরেজিতে এশিয়ান সিবাস (Asian seabass)।কোরাল মাছকে এত লাল দেখায় কেনপদ্মা-মেঘনা নদীর ভেটকি আর সাতক্ষীরা-খুলনা-বাগেরহাটের মোহনা লাগোয়া সমুদ্রের কোরাল—দুটোই মূলত একই মাছের দুই জীবন-পর্যায়ে, দুই ভৌগোলিক অবস্থানে ধরা পড়া নমুনা।তাহলে পার্থক্য কোথায়এই মাছ ইউরিহ্যালাইন স্বভাবের। অর্থাৎ মিঠাপানি আর লোনাপানি দুটোতেই এরা সমান স্বচ্ছন্দে বাঁচতে পারে।

এদের জন্ম হয় সাগরের কাছাকাছি মোহনার নোনা জলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর