advertisement
advertisement

জরিপের ফলে ডেমোক্র্যাটরা এগিয়ে, জরিপে কি ভুল হতে পারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
জরিপের ফলে ডেমোক্র্যাটরা এগিয়ে, জরিপে কি ভুল হতে পারে

যুক্তরাষ্ট্রজুড়ে চলছে মধ্যবর্তী নির্বাচনের প্রচার

advertisement

জরিপে এগিয়ে থাকা আর নির্বাচনে জেতা এক কথা নয়। অধিকাংশ জাতীয় জনমত জরিপে ডেমোক্র্যাটরা বেশ ভালো ব্যবধানে এগিয়ে। কিন্তু সেই সুসংবাদ শুনেই বিজয়োল্লাসে মেতে উঠতে রাজি নন দলটির কোনো কোনো নেতা। তাঁদের সতর্কবার্তা, আত্মবিশ্বাস থাকুক, আত্মতুষ্টি যেন না আসে।

জরিপপ্রতিষ্ঠান নেট সিলভারের নির্বাচনী পূর্বাভাসের বরাত দিয়ে ২১ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ এবং সিনেট পাওয়ার সম্ভাবনা ৭৭ শতাংশ।

একই প্রতিবেদনে দুই কক্ষে সম্ভাব্য আসনবণ্টনের যে হিসাব দেওয়া হয়েছে, তা হলো: ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২৩৯ আসন পেতে পারে, রিপাবলিকান পার্টি পেতে পারে ১৯৬ আসন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর