advertisement
advertisement

তিন সচিবসহ ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তা তুরস্কে যাচ্ছেন, লক্ষ্য অভিজ্ঞতা অর্জন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
তিন সচিবসহ ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তা তুরস্কে যাচ্ছেন, লক্ষ্য অভিজ্ঞতা অর্জন

বাংলাদেশ ও তুরস্কের জাতীয় পতাকা

advertisement

সরকারের তিনজন সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা একসঙ্গে তুরস্ক সফরে যাচ্ছেন। সফরের লক্ষ্য হচ্ছে, প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি, দুর্যোগ মোকাবিলাসহ নানা বিষয়ে তুরস্কের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন ও সহায়তা। আগামী মাসের শেষের দিকে ঠিক করা এই সফরের খরচ বহন করবে তুরস্ক সরকার।তুরস্ক সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

অন্য দুজন সচিব হচ্ছেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা এবং উচ্চশিক্ষা বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রতিনিধিদলে থাকছেন।বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের বাঁকবদলইআরডির এক আদেশে এ সফরের কথা জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর