জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সেমিনারে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কাছ থেকে শিখেছে— ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র। তারা এখন ফ্যাসিবাদের পথ ধরেই হাঁটছে। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে নামের পার্থক্য থাকলেও চরিত্র এক বলে মন্তব্য করেন পরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজি, খুন, দখলদারি যা আগে চলত, এখনো চলছে, নামটা শুধু বদলে গেছে।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘রক্তে ভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিয়ে এখন সেই গণভোট অস্বীকার করছেন।
দুনিয়ার কোথাও সরকারপ্রধানের গণভোটে ভোট দিয়ে সেই ভোট বাতিলের মতো বিশ্বাসঘাতকতা আর নেই।আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী দল নয় উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর চায়নি বলেই শেখ হাসিনা ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি–বৈঠা, অস্ত্র নিয়ে নেতা–কর্মীদের হামলা করার নির্দেশ দিয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।