advertisement
advertisement

রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য

জাতীয় সংসদ ভবন

advertisement

মন্ত্রণালয় জানিয়েছে, রেলের ২৫ হাজার ৮৩ একর জমি ইজারা দেওয়া হয়েছে। ইজারা থেকে গত অর্থবছরে আয় হয়েছে ৮৭ কোটি ৭২ লাখ টাকা।বাংলাদেশ রেলওয়ের মোট ৬৩ হাজার ৭২ একর জমি আছে। এর মধ্যে ৩ হাজার ২৪ একর জমি বেদখলে। আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বেদখলে থাকা জমি উদ্ধারে কার্যক্রম চলছে।

সংসদীয় কমিটির সূত্র জানায়, ৪ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে রেলওয়ের জমি–সম্পর্কিত তথ্য চেয়েছিল সংসদীয় কমিটি। আজকের বৈঠকে এ–সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, রেলের ২৫ হাজার ৮৩ একর জমি ইজারা দেওয়া হয়েছে। ইজারা থেকে গত অর্থবছরে আয় হয়েছে ৮৭ কোটি ৭২ লাখ টাকা।মন্ত্রণালয় জানায়, আবেদনের ধরন অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী বেলওয়ের অব্যবহৃত জায়গা লিজ বা লাইসেন্সের মাধ্যমে পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা হবে।

এটি একটি চলমান প্রক্রিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর