বিভিন্ন সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ রয়েছে
পিএইচপির নিরাপত্তা ত্রুটির জেরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর এবার সরকারি সেবা দেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট (mygov.bd) বন্ধ করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। গতকাল থেকে একাধিকবার ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। এ সময় সাইটে ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা যায়।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সরকারি ওয়েবসাইট দেখভালের দায়িত্বে থাকা অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পিএইচপির সর্বশেষ নিরাপত্তা ত্রুটি সমাধানে ওয়েবসাইটের সংস্করণ হালনাগাদ করতে হচ্ছে। এ জন্য মাইগভ বন্ধ রাখা হয়েছে। নতুন সংস্করণে যাওয়ার পর সেবাগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করতে হবে। এ জন্য কয়েকটি ধাপে কাজ চলছে। ওই কর্মকর্তা বলেন, মাইগভের অধীনে অনেকগুলো ডোমেইন রয়েছে।
সেগুলো একসঙ্গে হালনাগাদ করতে হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।