advertisement
advertisement

বাজারে এল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির হেলিও ৬৫ ফোন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
বাজারে এল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির হেলিও ৬৫ ফোন

হেলিও ৬৫-এর ওজন ২২৫ গ্রাম এবং পুরুত্ব ৯.১ মিলিমিটার। ফোনটি কসমিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও সিল্ক গ্রিন—এই তিনটি রঙে পাওয়া যাবে

advertisement

দীর্ঘ সময় ধরে ব্যবহারের জন্য ‘হেলিও ৬৫’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে হেলিও। ২১ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটিতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং, ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা।

এর পাশাপাশি ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম, ১২৮ গিগাবাইট ইউএমসিপি টাইপ স্টোরেজ, এনএফসি ও আইপি৬৪-এর মতো সুবিধাও রয়েছে ফোনটিতে।হেলিও ৬৫–এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে পান্ডা হাই-স্ট্রেন্থ অ্যালুমিনোসি্লিকেট গ্লাস।

ফোনটিতে ফেস আনলকের পাশাপাশি সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধাও রয়েছেস্মার্টফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশ এবং ডিসপ্লে প্রটেকশন হিসেবে আছে আয়রন গার্ড প্রটেকশন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর