advertisement
advertisement

তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলার

জ্বালানি তেল

advertisement

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। শুক্রবার ব্যারেলপ্রতি দাম ১১৭ ডলারের কাছাকাছি ওঠার পর সোমবার তা কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ আছে। সোমবার লন্ডনসহ বিভিন্ন বাজারে দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৫ দশমিক ১৮ ডলারে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১০১ দশমিক ৪১ ডলারে নেমে আসে।শুক্রবার তেলের দাম বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাতে পারেন—এমন আশঙ্কা দাম বেড়ে যাওয়ার অন্যতম কারণ।

দীর্ঘ সময় ধরে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা ও অপরিশোধিত তেলের মজুত কমতে থাকায় গত কয়েক সপ্তাহে তেলের দাম বেড়েছে।রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে নতুন করে হামলা চালানো হবে, নাকি তেহরানের সঙ্গে সমঝোতা হবে—এটাই এখন মূল প্রশ্ন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর