advertisement
advertisement

ছেলের মৃত্যুর খবরের ২০ মিনিট পর জানলেন, নাতনিও নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
ছেলের মৃত্যুর খবরের ২০ মিনিট পর জানলেন, নাতনিও নেই

৬ মাস আগে ওয়াসিফা জান্নাতের প্রথম জন্মদিন পালন করেন বাবা-মা। এই ছবি এখন শুধুই স্মৃতি

advertisement

মুঠোফোনে প্রথমে খবর পান, সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে। ২০ মিনিট আবার ফোন করেন একজন। বলেন, তাঁর দেড় বছর বয়সী নাতনিও আর বেঁচে নেই। পরপর দুটি মৃত্যুসংবাদ শুনে বাক্‌রুদ্ধ হয়ে পড়েন আবদুস সাত্তার (৬৫)। ছেলে আর নাতনির জন্য এখন তাঁর আহাজারি থামছেই না। আবদুস সাত্তারের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদে।

গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ছেলে মো. দেলোয়ার (৩১) ও দেড় বছর বয়সী নাতনি ওয়াসিফা জান্নাতের। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন দেলোয়ারের স্ত্রী রেশমী আক্তার। দেলোয়ার ও তাঁর মেয়ে ওয়াসিফার মৃত্যুতে দিনরাত আহাজারি চলছে তাঁদের বাড়িতে।

বিলাপ করতে করতে দেলোয়ারের মা কামরুন্নাহার বেগম (৫৫) কিছু সময় পরপর জ্ঞান হারাচ্ছেন।গতকাল রোববার দুপুরে মলেয়াবাদ গ্রামের বাড়িটিতে গিয়ে দেখা যায়, দূর থেকে ভেসে আসছে কান্নার শব্দ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর