মুন্সিগঞ্জ শহরের একটি পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলছেন নাহিদ ইসলাম। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে
অতীতের মতো আবারও তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাতে চাইছে বিএনপি।
দলটিকে এ পরিকল্পনা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ এনসিপি আয়োজিত জেলার একটি পার্টি সেন্টারে এক মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন জানিয়ে এনসিপির এক বিবৃতিতে বলা হয়েছে।নাহিদ ইসলাম বলেন, বিএনপি অতীতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করেছে। ২০০৬ সালে নিজেদের লোক বসানোর চেষ্টা করেছে। তারা তখন সফল হয়নি।
আবারও তারা পাঁয়তারা করছে কীভাবে নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।