advertisement
advertisement

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ

জাতীয় সংসদ ভবনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ২৬ অক্টোবর

advertisement

সারের ডিলার নিয়োগে বিভিন্ন জায়গায় দলীয় প্রভাব, অর্থ লেনদেনসহ নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। এসব অভিযোগ তোলার পাশাপাশি কমিটির একাধিক সদস্য ডিলার নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে অনিয়মের অভিযোগ তদন্ত করে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সারের মজুত ও বিতরণ এবং ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়।বৈঠক সূত্র জানায়, বৈঠকে অন্তত তিনজন সদস্য সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন। তাঁদের কেউ কেউ অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে আওয়ামী লীগের সমর্থকদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এর মধ্যে বিরোধী দলীয় একজন সদস্য অভিযোগ করেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়কে প্রধান বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দেওয়া হয়েছে।বৈঠক শেষে কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, সারের ডিলারশিপ নিয়ে কমিটির সদস্যদের কেউ কেউ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর