advertisement
advertisement

অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে

এবার ব্যালন ডি’অর অনুষ্ঠান হবে লন্ডনে

advertisement

আলমারিতে তুলে রাখা ২০২৪ সালের স্যুটগুলোতে নিশ্চয়ই ধুলা জমেছিল। সেগুলো কি বের করা হবে, নাকি লন্ডনের বিখ্যাত থিয়েটার প্যালাডিয়ামে নতুন স্যুটে দেখা যাবে ভিনিসিয়ুস-এমবাপ্পেদের?পরেরটা হওয়ার সম্ভাবনা বেশি। ২০২৪ ব্যালন ডি’অর অনুষ্ঠান নিয়ে সেই অভিমান এত দিনে ভুলে গেছে রিয়াল। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ কদিন আগে জানায়, লন্ডনে আজ রাতে ব্যালন ডি’অর গালা অনুষ্ঠানে উপস্থিত থাকবে রিয়ালের প্রতিনিধিদল।

২০২৪ ব্যালন ডি’অর অনুষ্ঠান শেষ মূহূর্তের সিদ্ধান্তে বয়কট করেছিল মাদ্রিদের ক্লাবটি। ২০২৫ সালে ক্লাবটির একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নারী দলের ফুটবলার ক্যারোলাইন উইয়ার। কিন্তু এবার ক্লাব প্রতিনিধিদের পাশাপাশি রিয়ালের খেলোয়াড়েরা থাকবেন অনুষ্ঠানে। সংবাদমাধ্যম জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামরা যাবেন। এমবাপ্পের উপস্থিতির কথা আলাদা করে নিশ্চিত করেছে আরএমসি স্পোর্ট।

এবার ব্যালন ডি’অর জয়ে রিয়ালের এ ফরাসি তারকা অন্যতম ফেবারিট।ছেলেদের ব্যালন ডি’অরের মনোনীত ৩০ জনের তালিকায় আছেন রিয়ালের চার খেলোয়াড়—এমবাপ্পে, বেলিংহাম, ভিনিসিয়ুস ও কুকুরেয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর