advertisement
advertisement

সাভার বন্ধুসভার উদ্যোগে শিশুদের সঙ্গে স্কুলে ফিরছেন মায়েরাও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ণ
সাভার বন্ধুসভার উদ্যোগে শিশুদের সঙ্গে স্কুলে ফিরছেন মায়েরাও

সাভার বন্ধুসভার একটি ভালো কাজ

advertisement

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে শিক্ষাবঞ্চিত ১৩ জন অসচ্ছল মা ও শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সাভার বন্ধুসভা। তাদের জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি মায়েদের জন্য মাধ্যমিক পর্যায়ে অর্ধেক খরচে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছেন বন্ধুরা।বিষয়টি নিয়ে ২৫ অক্টোবর সাভারের গেরুয়া গ্রামে অবস্থিত গেরুয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সাভার বন্ধুসভার একটি চুক্তি হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাভার বন্ধুসভার একটি ভালো কাজ।চুক্তি শেষে শিশু ও বয়স্ক মায়েদের হাতে খাতা-কলম তুলে দেন সাভার বন্ধুসভার সদস্যরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর