advertisement
advertisement

সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস

বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ

advertisement

এক ম্যাচেই ৯ গোল! ইন্দোনেশিয়ার বিপক্ষে এমন দুঃস্বপ্নের পর বাংলাদেশের রক্ষণভাগ নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আসিয়ান কাপে তিন ম্যাচে ১৩ গোল হজম করেছে বাংলাদেশ। সেই হতাশা এখনো ভুলতে পারেননি তপু বর্মণ। তবে সাফ চ্যাম্পিয়নশিপে একই ভুলের পুনরাবৃত্তি দেখতে চান না এই ডিফেন্ডার। তাঁর বিশ্বাস, দলগতভাবে রক্ষণ সামলাতে পারলে এমন গোলের বন্যা আর বইবে না বাংলাদেশের জালে।আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ।

ঘরের মাঠের এই প্রতিযোগিতাকে সামনে রেখে আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তপু। সেখানে আসিয়ান কাপের ব্যর্থতার কথা যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে ২৩ বছর পর সাফের শিরোপা জয়ের স্বপ্নের কথাও।আসিয়ান কাপে বাংলাদেশের রক্ষণভাগের দুর্দশা নিয়ে তপু বলেছেন, ‘প্রথম ম্যাচে ৩ গোল খেয়েছি, শেষ ম্যাচে ৯ গোল খেয়েছি। এটা খুবই হতাশার। শেষ কবে আমরা ৯ গোল হজম করেছি, জানি না।

তবে গোল হজমের ক্ষেত্রে শুধু গোলকিপার বা ডিফেন্ডারদের দোষ দেখলে হবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর