advertisement
advertisement

বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস, আবার কি বাড়বে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার 
গ্যাস, আবার কি বাড়বে

গুদামে খালি সিলিন্ডার সাজিয়ে রাখছেন কর্মীরা। গতকাল দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায়

advertisement

রান্নার জ্বালানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট কাটছেই না। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানোর পরও কিনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে। কোথাও কোথাও পুরোনো সিলিন্ডার ফেরত না নেওয়ায় নতুন করে সিলিন্ডার কিনতে হচ্ছে। এর মধ্যেই আরেক দফা দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।অক্টোবরের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে বাজারে প্রতিটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ৫০০ টাকায়। ঢাকার বাইরের জেলাগুলোর চেয়ে ঢাকায় দাম বেশি। এর মধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছেন ব্যবসায়ীরা। ২৯ অক্টোবর এ প্রস্তাবের ওপর শুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।গতকাল শনিবার কারওয়ান বাজারের চা বিক্রেতা মো. শাহেদ বলেন, ১২ কেজির সিলিন্ডারের দাম নিয়েছে ২ হাজার ৫০০ টাকা।

আর মোহাম্মদপুরের বাসিন্দা সুরমা বেগম বলেন, গত শুক্রবার ১২ কেজির একটি সিলিন্ডার কিনেছেন ২ হাজার ৩০০ টাকায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর