তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো
সিঙ্গাপুর–ভিত্তিক বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচ জাহাজ এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এক জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ছয় জাহাজ এলএনজি কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে কম দাম নির্ধারণ করা হয়েছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।
অর্থ মন্ত্রণালয় আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তি অনুযায়ী, বিপি সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি জেকেএম সূচকের চেয়ে শূন্য দশমিক ১৭ ডলার কম দামে কেনা হবে।অন্যদিকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে অতিরিক্ত এক জাহাজ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।