advertisement
advertisement

পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলি দুই সেনা নিহত, ’৬৭ সালের মতো অভিযানের হুমকি নেতানিয়াহুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলি দুই সেনা নিহত, ’৬৭ সালের মতো অভিযানের হুমকি নেতানিয়াহুর

পশ্চিম তীরের হেবরনে গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ঘটনাস্থলে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সেখানে ইসরায়েলি একজন পুলিশ সদস্য নির্দেশনা দিচ্ছেন। ফিলিস্তিন, ২৩ অক্টোবর ২০২৬

advertisement

হামলার দায় স্বীকার না করলেও এর প্রশংসা করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটি এ হামলাকে ‘বীরত্বপূর্ণ অভিযান’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে সমর্থকদের আরও হামলা চালানোর আহ্বান জানিয়েছে।ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেবরনে আজ শুক্রবার বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দুই সেনা নিহত হয়েছে। তারা ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধারকারী ব্রিগেডের সদস্য ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাদের গুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত দুই সেনা হলেন স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান ও সার্জেন্ট ইউভাল শাই স্ভিলেম। ওই গুলির ঘটনায় একই ব্যাটালিয়নের আরও তিন সেনা সামান্য আহত হয়েছেন। পোস্টে আরও বলা হয়, আহত সেনাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।

বার্ত সংস্থা এএফপির খবরে বলা হয়, ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর