advertisement
advertisement

কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের কাছে দ্য সি প্রিন্সেস হোটেলের জেনারেটর কক্ষে আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

advertisement

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির সাত দিনের মধ্যে এবার শহরের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন তারকা হোটেল দ্য সি প্রিন্সেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে।এ সময় হোটেলের শতাধিক কক্ষে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পর তাঁরা দ্রুত হোটেল থেকে বেরিয়ে পাশের সৈকতে আশ্রয় নেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের কাছে দ্য সি-প্রিন্সেস হোটেলে আগুন, পর্যটকেরা নিরাপদ জায়গায় সরে পড়েন। আজ শুক্রবার বিকেলেপুলিশ, ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে হোটেলটির পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। ধোঁয়ার কুণ্ডলী দেখে পথচারী ও হোটেলের কর্মীদের মধ্যে হইচই শুরু হয়।

নয়তলা ভবনের বিভিন্ন কক্ষে থাকা পর্যটকেরাও দ্রুত হোটেল থেকে বেরিয়ে পাশের সৈকতে চলে যান।খবর পেয়ে বিকেল ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর