advertisement
advertisement

গ্রামগুলোকে মূলধারায় সম্পৃক্ত করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
গ্রামগুলোকে মূলধারায় সম্পৃক্ত করতে হবে

মাঠ থেকে পেঁপে তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। বড়িয়া গ্রাম এলাকা, ধুনট, বগুড়া

advertisement

বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ গ্রামে বাস করে। অথচ উন্নয়ন, কর্মসংস্থান ও নীতিনির্ধারণের আলোচনায় গ্রামীণ মানুষের অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষা সব সময় যথাযথ গুরুত্ব পায় না। গত দুই-তিন দশকে অর্থনীতি সম্প্রসারিত হয়েছে, কৃষি উৎপাদন বেড়েছে এবং যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে। তারপরও বহু গ্রামের মানুষের জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্থায়ী আয় ও ন্যায়বিচারের সুযোগ সীমিত।

এই ব্যবধান শুধু আয়বৈষম্যের প্রশ্ন নয়, রাষ্ট্রের সঙ্গে নাগরিকের আস্থা ও অংশগ্রহণের সম্পর্কের সঙ্গেও তা জড়িত।বাংলাদেশের প্রবৃদ্ধিতে কৃষির অবদান গুরুত্বপূর্ণ। উন্নত বীজ, সেচ, যান্ত্রিকীকরণ ও কৃষকের পরিশ্রম উৎপাদন বাড়িয়েছে। কিন্তু উৎপাদন বাড়লেই কৃষকের আয় একই হারে বাড়ে না। উৎপাদন খরচ, মধ্যস্বত্বভোগীর প্রভাব, সংরক্ষণব্যবস্থার ঘাটতি এবং বাজারে দর-কষাকষির সীমিত ক্ষমতা কৃষকের লাভ কমিয়ে দিতে পারে।

জমির খণ্ডীকরণ ও জনসংখ্যার চাপও কৃষিনির্ভর পরিবারের জীবিকা কঠিন করে তুলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর