মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রস্থল
মিল্কিওয়ে ছায়াপথের (গ্যালাক্সি) কেন্দ্রীয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর বিশাল ভান্ডারের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে শনাক্ত করা গ্যাসীয় উপাদানগুলো মূলত সুপারনোভা বা নক্ষত্র বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে, যা পরবর্তী সময়ে ছায়াপথের কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের চারপাশে ভারী ধাতু ছড়িয়ে দিয়েছে।
দ্য অ্যাস্ট্রোনোমিক্যাল জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে।বিজ্ঞানীদের তথ্যমতে, জ্যোতির্বিজ্ঞানে হাইড্রোজেন ও হিলিয়ামের চেয়ে ভারী যেকোনো উপাদানকে ধাতু বলা হয়, যার মধ্যে অক্সিজেন, কার্বন, লোহা বা সোনা অন্যতম।
নক্ষত্রের আয়ু শেষের দিকে কেন্দ্রস্থলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে এসব উপাদান তৈরি হয় এবং পরে তা মহাকাশে ছড়িয়ে পড়ে নতুন নক্ষত্রের অংশ হয়।গ্যাস হিসেবে শনাক্ত হওয়া এসব ধাতুর গঠন পার্শ্ববর্তী কয়েকটি নক্ষত্রের রাসায়নিক উপাদানের মতোই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।