এআই দিয়ে তৈরি এই ছবিতে রয়েছে নানা অসংগতি
কক্সবাজারে হোটেলে কক্ষ না পেয়ে পর্যটকেরা সমুদ্রসৈকতে রাত কাটাচ্ছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি গতকাল শুক্রবার থেকে ছড়িয়ে পড়েছে। ছবিতে বালুর ওপর মাদুর বিছিয়ে ব্যাগ, লাগেজ ও বালিশ নিয়ে বেশ কয়েকজনকে শুয়ে থাকতে দেখা যায়। তবে প্রথম আলো ফ্যাক্ট চেকে দেখা গেছে, ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
শারদীয় দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের ভিড়ের মধ্যে ফেসবুক, টিকটকসহ বিভিন্ন মাধ্যমে সৈকতে মানুষের শুয়ে থাকার এমন একাধিক ছবি ছড়িয়েছে। এসব ছবির সঙ্গে দাবি করা হচ্ছে, কক্সবাজারে বেড়াতে এসে আবাসনসংকটে পড়েছেন শত শত পর্যটক। হোটেল-মোটেলে কক্ষ না পেয়ে তাঁদের অনেকে সৈকতে রাত কাটাচ্ছেন।এর মধ্যে প্রায় সাত লাখ অনুসারী থাকা মানজু আহমেদ নামের একটি ফেসবুক পেজে আলোচিত ছবিটি পোস্ট করা হয়।
ছবিতে কয়েকজনকে শুয়ে থাকতে, কয়েকজনকে গোল হয়ে বসে আড্ডা দিতে এবং অন্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।ছবিটির ক্যাপশনে লেখা, ‘কক্সবাজারে কষ্ট!
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।