advertisement
advertisement

জানালা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
জানালা

advertisement

চিনি বলে, শরতে সকল জানালা খুলে রাখি আত্মগোপনকারী বা ছদ্মবেশী বিপ্লবীদের চিনতে বহুবার পড়েছি ‘পথের দাবী’। মফস্সলকে বাঁচাতে যেটুকু শরৎ লাগে তার নাগাল পেতে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে ভ্রমণকারী, তারা হালকা মেজাজে ঘোরে, গেঁথে যায় রেণু ও রঞ্জকে।

কখনো গ্রাফিতির বিবর্তনে ফুটে ওঠা সমাজচিত্র চিত্তবন্দী করতে ক্যামেরা তাক করে।সুগঠিত শরতে বীজগণিতের জ্ঞান ফেলে,সূক্ষ্ম যুক্তি ছেড়ে, ঘটনারেখার বাইরে গিয়েশরতের সাতকাহন মেলে ধরি,বাতাসে ভেসে আসে বর্ধিত হাসিএ হাসি স্বতন্ত্র, যে হাসিতে হসন্ত ভয়ে কাঁপে।সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার দোলাচলেজগদ্দল নৈরাশ্য নিয়ে দুর্গম কাশবনে পড়ে আছো তুমি,বাজেয়াপ্ত ঋতুর প্রসঙ্গ টেনে শুধু জানতে চাও—পৃথিবীতে এমন বাড়ি কী আছে,যার চারদিকের দেয়ালের প্রতিটি জানালাই দক্ষিণমুখী?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর