রংপুরের বদরগঞ্জে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। আজ শনিবার সন্ধ্যায়
রংপুরের বদরগঞ্জে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে আজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কয়েকজন যাত্রী চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুর করিমকে (৫৫) মারধর করেছেন। তবে ট্রেন দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
দুর্ঘটনার পর ওই ট্রেনের যাত্রীরা বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস।রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে এসে সন্ধ্যা ছয়টার দিকে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে লাইনচ্যুত হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।কয়েক যাত্রী ওই ট্রেনের চালক ও গার্ডকে মারধরও করেন।
ট্রেনের যাত্রী মাজেদ আলী বলেন, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর মনে হয়েছে ট্রেনটিতে ত্রুটি দেখা দিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।