কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন বোমাতঙ্ক ছড়িয়েছে। আজ শনিবার বেলা তিনটায় থাইল্যান্ডের ফুকেট থেকে আসা একটি বিমানে বোমা থাকার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ব্যাপক তল্লাশির পর জানা গেছে, বিমানে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফুকেট থেকে আসা বিমানটি কলকাতায় অবতরণের পর কেবিন ক্রুরা শৌচাগার পরিষ্কার করতে যান।
তখন তাঁরা দেখেন, আয়নার ওপর লেখা ‘বিমানের ভেতরে বোমা রাখা আছে’। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলট ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের জানানো হয়। মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দর পুলিশ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই কেউ এই হুমকিবার্তা লিখে থাকতে পারে।
সূত্র জানায়, বার্তাটি কে লিখেছে, তা জানতে বিমানের যাত্রীতালিকা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।