স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে সাদমান ইসলাম
শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের দুটি নেটে ব্যাট করছেন টেস্ট দলের চার ব্যাটসম্যান। দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে জাতীয় দলের পেসার ইবাদত হোসেনও ছিলেন সেখানে। টেস্ট দলের দুই স্পিনার তো আছেনই, নেট বোলারদের বেশির ভাগও স্পিনার।
নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মুমিনুল হক ও সাদমান ইসলাম পালা করে মুখোমুখি হলেন তাঁদের।স্পিন বোঝার সেই চেষ্টায় তাঁদের সঙ্গী তখন পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও সহকারী কোচ মালিবঙ্গয়ে মাকেতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের পথটা কেমন হতে পারে, তা আরও স্পষ্ট হলো একটু পর সাদমান ইসলামকে নিয়ে আশরাফুলকে আলাদা কাজ করতে দেখে।
রাতেই অবশ্য আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।তবে সকালেও থ্রোয়ারের দায়িত্বটা একাই কাঁধে তুলে সাদমান ইসলামকে তিনি সুইপ আর রিভার্স সুইপ করতে দেন প্রায় আধা ঘণ্টা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।