advertisement
advertisement

অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল

বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনারে অতিথিরা। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ঢাকা। ২৫ অক্টোবর ২০২৬

advertisement

খাবারে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ এবং নজরদারির ঘাটতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়। এসব ঝুঁকি মোকাবিলায় আইনের কার্যকর প্রয়োগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, গবেষণার ফলাফলের যথাযথ ব্যবহার এবং উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এসব কথা উঠে এসেছে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনারে।

বিশ্ব ডিম দিবস ও বিশ্ব খাদ্য দিবস–২০২৬ উদ্‌যাপন উপলক্ষে রোববার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ফুড সেফটি সুশাসন: নিরাপদ ভবিষ্যতের জন্য নীতি, বিজ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে নেতৃত্বদান।’ অনুষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, গবেষণা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিএসএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।সেমিনারে ‘কৃষি ও নিরাপদ খাদ্য: জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়নের অভিন্ন ভিত্তি’ শিরোনামে কৃষি ও নিরাপদ খাদ্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. ওয়াকিলুর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর