advertisement
advertisement

তাসকিন–তানজিদদের নিয়ে নিলামে কাড়াকাড়ি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
তাসকিন–তানজিদদের নিয়ে নিলামে কাড়াকাড়ি

তানজিদ

advertisement

তানজিদের ২ কোটি পয়েন্টডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির নিলামে একরকম কাড়াকাড়িই শুরু হয়ে গিয়েছিল তাসকিন আহমেদ ও তানজিদ হাসানকে নিয়ে। কয়েকটি দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত দুই কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিনকে দলে নিয়েছে ওয়ালটন। আর তানজিদকে ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন গ্রুপ। আজ রাজধানীর শেরাটন হোটেলে ডি থ্রি ট্রফির নিলাম চলছে। সেখান থেকে প্রায় দুই কোটির কাছাকাছি পয়েন্টে দল পেয়েছেন সাইফ হাসানও।

জাতীয় দলের ওপেনারকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস।এ বছরের ডিসেম্বরে ছয়টি দল নিয়ে ডি থ্রি টুর্নামেন্ট মাঠে গড়াবে। সেই টুর্নামেন্টের জন্যই খেলোয়াড় বাছাই চলছে আজকের নিলামে। নিলাম চলছে পয়েন্টের ভিত্তিতে। এটি খেলোয়াড়দের দাম নয়। পারিশ্রমিক হিসেবে বিসিবির নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফিই পাবেন ক্রিকেটাররা। তবে প্রত্যেকটি দলের জন্য পয়েন্টের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সেই সীমা মেনেই দল গঠন করছেন তারা।মোট পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে খেলোয়াড়দের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর