বিশ্বকাপের খেলা শুরু হলো, নদীতে লেগেছে হল্কা তারচলো পাঠ করি অচেনা অভূত ছবিগুলো সেই জলখাতারমাছেরাও দ্যাখে মানুষের খেলা, পেলাম প্রথম এবারই টেরপুঁটি আর চেলা, দুই দলে ভাগ, পতাকা তুলেছে ফেভারিটের!এখান–সেখানে শুধুই পতাকা, এ ছবি আদপে পুরো নদীরভাগ হওয়া নদী: নেই চকমকি সেই সুবিমল পুরোনো ধী-রপুঁটিরা করছে ভাটিতে হল্লা, চেলারা করেছে উজানে ভিড়প্রিয় তারকার ছবি ধরে কেউ বলে, ‘হৃদয়ের পূজা নে বীর!’ফুটবল!
ফুটবল!চেলা আর পুঁটি, ক্ষীণ দেহে ওরা সারা দিন ধরে যা খানা খায়সবটুকু যেন ব্যয় হয়ে যায় ডিসকো, সালসা, ঝাকানাকায়যেদিকে যাচ্ছে চেলাদের দল, বিপরীত দিকে পুঁটিরা যায়শান্ত নদীতে যেন বা যুদ্ধ চলছে অদেখা দুটি রাজায়!‘আমরা জিতব’— এই কথা বলে চেলাদের দল নাচে ধিনাকপুঁটিরা বলছে, ‘আগে জিতে নিই, তোমাদের যদি না ছেঁদি নাক!’দুই দলই তার পক্ষ-মাছকে টানছে, যেন সে মিছিলে যায়চেলাদের বাগে পেয়ে পুঁটি দল বাড়ি দেয় মিছেমিছি লেজায়জলমাঠে কেন হিংসার ছবি, খেয়োখেয়ি আর হুটোপুটিরশোনা যায় আজ চেলারাও নাকি কানকো ছিঁড়েছে দুটো পুঁটির!বিশ্বকাপের এই সিজনেদুই পক্ষের কারবার দেখে হাসে খিলখিল ইলিশ ও রুইবলে, ‘চেলা-পুঁটি, চিরকাল তোরা ছিলি দুর্বল, ছিলি সরুইএতকাল ধরে শুধু নেচেছিস, অর্জন আছে কিছু নিজের?থাকলে কেন রে কানা দলবাজি, অতি লাফালাফি, খিচুনি জের!আমরা হলাম মত্স্য প্রজাতি, নদী আমাদের খোলা ভিলেজহিংসা কেন রে?
সব মাছ মিলে শান্তিতে চল দোলাবি লেজ।’নীরবতা...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।