advertisement
advertisement

কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী নির্বাচিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী নির্বাচিত

২৭ অক্টোবর বিকেলে কিশোর আলোর কার্যালয়ে আয়োজন করা হয় বিজয়ী নির্বাচনের লটারি অনুষ্ঠান।

advertisement

১ অক্টোবর ছিল কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পাঠকদের জন্য আয়োজন করা হয়েছিল দুটি কুইজ প্রতিযোগিতা। প্রথম আলোর পাতায় ছাপা হয়েছিল ‘চিঠির ধাঁধা’ এবং কিশোর আলোর অক্টোবর সংখ্যায় ছাপা হয়েছে ‘লাখ টাকার কুইজ’। দুই কুইজ প্রতিযোগিতাতেই অংশ নিয়েছে সারা দেশের শত শত কিশোর-কিশোরী। লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে দুই কুইজের বিজয়ীদের নাম।২৭ অক্টোবর বিকেলে কিশোর আলোর কার্যালয়ে আয়োজন করা হয় বিজয়ী নির্বাচনের লটারি অনুষ্ঠান।

সেখানে উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, নির্বাহী সম্পাদক আদনান মুকিত ও জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের। আরও ছিলেন কিশোর আলোর ইভেন্ট ও সোশ্যাল মিডিয়া কো–অর্ডিনেটর জাহিন যাইমাহ্ কবির ও আব্দুল ইলা। তাঁরা একে একে লটারির মাধ্যমে দুই কুইজের বিজয়ীদের নাম বাছাই করেন।দুটি কুইজের একটি ছিল ‘চিঠির ধাঁধা’। এটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর প্রথম আলোর পাতায়।

উইটন ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে আয়োজিত এই কুইজে ছিল সহজ কিছু শূন্যস্থান পূরণের ধাঁধা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর