ভৈরব বন্ধুসভার একটি ভালো কাজ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীন দেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীন ভূখণ্ডের জন্য যুদ্ধ চলে দীর্ঘ ৯ মাস, ঝরে অনেক প্রাণ। পাকিস্তানি বাহিনী ধ্বংসযজ্ঞ চালায় দেশব্যাপী, নির্বিচার হত্যা করে বহু মানুষকে, চালায় গণহত্যা। ভৈরবেও চলে গণহত্যা। শহীদদের স্মৃতিতে পানাউল্লাচরে গড়ে ওঠে বধ্যভূমি।
তবে দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বধ্যভূমিটি এখন ধূলিমলিন ও অবহেলিত।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে পানাউল্লাচরের বধ্যভূমি পরিষ্কার করে দিয়েছেন ভৈরব বন্ধুসভার বন্ধুরা। ‘শহীদের স্মৃতির আঙিনা’ শিরোনামে ২৫ অক্টোবর বিকেলে প্রথম আলো ভৈরব অফিসে বন্ধুরা একত্র হন। নিয়ে আসেন বালতি, ঝাড়ু ও অন্যান্য পরিষ্কারের সামগ্রী।
বিকেল চারটা থেকে শুরু হয় বধ্যভূমি পরিষ্কারের কাজ।ভৈরব বন্ধুসভার একটি ভালো কাজবন্ধুদের কেউ ব্রহ্মপুত্র নদ থেকে পানি আনেন, কেউ ঝাড়ু দেন, কেউ ধুয়েমুছে পরিষ্কার করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।