advertisement
advertisement

আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
আরব দলগুলোকে বিরোধী শিবিরের জোটে টানার সিদ্ধান্তের ওপর ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য

নির্বাচনের বুথফেরত জরিপের ফল দেখে প্রতিক্রিয়া জানাচ্ছেন ফিলিস্তিনি-ইসরায়েলি বামপন্থীদের দল জয়েন্ট লিস্টের প্রার্থী ইউসেফ জাবারিন। ইসরায়েলের নাজারেথে, ২৭ অক্টোবর ২০২৬

advertisement

ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে সমঝোতা হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর সুযোগ পাবে বিরোধীরা। কিন্তু এতে বিরোধী শিবিরেরই একাংশের আপত্তি আছে। নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট ও আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক অংশীদারত্ব গড়বে কি না, এখন সেই সিদ্ধান্তই নিতে হবে নেতানিয়াহুবিরোধী শিবিরকে। গাজায় জাতি নিধন, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। বুথফেরত জরিপ ও আংশিক গণনায় নেতানিয়াহু কিংবা তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট—কোনোটিরই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩, আইজেনকটের জোট ৪৮ এবং আরব দলগুলো ১৯ আসন পেতে পারে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন।

আরব দলগুলোর সমর্থন পেলে বিরোধীরা সেই সীমা পেরোতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর